Skip to content

হলিউডের কিংবদন্তি কমেডিয়ান কার্ল রেইনার আর নেই

বিনোদন ডেস্ক ॥
হলিউডের কিংবদন্তি কমেডি অভিনেতা,পরিচালক,প্রযোজক এবং লেখক কার্ল রেইনার মারা গেছেন। সোমবার রাতে লস অ্যাঞ্জেলসের অভিজাত এলাকা বেভারলি হিলসের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রেইনারের বয়স হয়েছিল ৯৮ বছর।

জনপ্রিয় এ অভিনেতার সহকারী জুডি নাগি জানিয়েছেন, কার্ল রেইনার বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

কার্লের ছেলে হলিউডের চলচ্চিত্র পরিচালক রব রেইনার এক টুইট বার্তায় বলেছেন, তার বাবা পথপ্রদর্শক ছিলেন। বাবার মৃত্যুতে তার হৃদয় ভেঙে গেছে।

কার্ল রেইনারের স্ত্রী এস্টেল ২০০৮ সালে ৬৪ বছর বয়সে মারা যান।

উল্লেখ্য, প্রখ্যাত কমেডিয়ান কার্ল রেইনার হলিউডের জনপ্রিয় ‘দ্য ডিক ভ্যান ডাইক শো’ এবং ‘দ্য ২০০০ ইয়ার্স ওল্ডম্যান’-এর নির্মাতা ছিলেন। অভিনয় ও চিত্রপরিচালনার পাশাপাশি তিনি অংসখ্য বইও লিখেছেন। কার্ল রেইনার অ্যামি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। তার মৃত্যুতে হলিউডসহ সারাবিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় অভিনেতার মৃত্যুতে মাসাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫