Skip to content

সততার পুরস্কার পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের ৩ জন

শিক্ষা ডেস্ক ॥
শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট তিন কর্মকর্তা-কর্মচারী। ২০১৯-২০ অর্থবছরে দাফতরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চাবিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (উন্নয়ন) সৈয়দা নওয়ার জাহান। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস সহায়ক (বিশ্ববিদ্যালয় শাখা) জান্নাতুল ফেরদৌস।

পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে গত ২৮ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পুরস্কার হিসেবে নির্বাচিত কর্মকর্তা-কর্মচারীকে সনদ এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেয়া হবে।

সে অনুযায়ী যুগ্ম সচিব সৈয়দ নওয়ার জাহানকে ৬৬ হাজার ১২০ টাকা, ঢাকা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হককে ৬৮ হাজার ৬৪০ টাকা এবং জান্নাতুল ফেরদৌসকে ১৫ হাজার ৯৬০ টাকা প্রদান করা হবে।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলভাবে নিজ কর্মস্থলে কাজ সম্পন্ন করার ফল হিসেবে সততার পুরস্কার ঘোষণা করা হয়। সেই পুরস্কার স্বরূপ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দুই কর্মকর্তা ও কর্মচারীকে সততার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫