Skip to content

মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

বাংলাভূমি ডেস্ক ॥
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে ধরে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিএসএফের গুলিত নিহত ব্যক্তি চাঁপাইনবাবগরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি লম্বাপাড়ার আইনাল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৫০)।

নিহতের পরিবার এবং স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে সীমান্তের জমিতে ঘাষ কাটতে যান জাহাঙ্গীর। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ সময় কাঁটাতারের কাছাকাছি গেলে তাকে ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। পরে তাকে মারধরের পর হত্যা করে লাশ বাংলাদেশের সীমান্ত এলাকায় ফেলে রেখে যায়।

ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জাহাঙ্গীরের ঘাষ কাটতে যাওয়ার কথার সত্যতা নিশ্চিত করে জানান, বর্ডার থেকে তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে বিএসএফ। এখন তার লাশ বাড়িতে আছে।

এ ঘটনায় ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সে কিভাবে নিহত হয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫