Skip to content

মাস্ক না থাকায় ওয়ারীতে ৬ জনকে জরিমানা

বাংলাভূমি ডেস্ক ॥
করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ঢাকায় ৩০টি মামলা ও জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে রয়েছে ওয়ারী এলাকার ৬ জন, যারা লকডাউনেও মাস্ক না পরে ঘোরাঘুরি করছিলেন।

শনিবার দিনব্যাপী ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। রোববার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

করোনার সংক্রমণ বেশি হওয়ায় ৪ জুলাই থেকে লকডাউন চলছে ওয়ারীর বিভিন্ন এলাকায়।

এক প্রেস বার্তায় ডিএমপি জানায়, মতিঝিল বিভাগে মাস্ক ব্যবহার না করায় ৪ জন ব্যক্তিকে ৪০০ টাকা, ওয়ারী বিভাগে ৬ জন ব্যক্তিকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও গুলশানে বিভাগে ৫টি দোকান ও ১৫ জন ব্যক্তিকে ২১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ৩০টি মামলায় ৫টি দোকান ও ২৫ জন ব্যক্তিকে মোট ২৩ হাজার ১০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

করোনার সংক্রমণ ঠেকাতে নগরবাসীকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫