Skip to content

গাজীপুরে পানিতে ডুবে ৩ কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী পূর্বপাড়ার (রিফুজিপাড়া) এলাকার তিন কিশোর বিলে গোসল করতে গিয়ে জোয়ারে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো: স্বাধীন (১৮) গাজীপুর সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কোনাবাড়ী পূর্বপাড়ার (রিফুজিপাড়া) কিতাব আলী ছেলে, একই এলাকার শহীদুল ইসলামের ছেলে রনি (১৯) এবং কামরুল ইসলামের ছেলে সাব্বির (১৭)।

স্থানীয় কাউন্সিলর আব্বাছ উদ্দিন খোকন জানান, রবিবার দুপুরে ১০ জন কিশোর বাইমাইল পূর্বপাড়া বিলে জোয়ারের পানিতে গোসল করতে যায়। এসময় স্বাধীন, রনি এবং সাব্বির জোয়ারের পানিতে ভেসে বিলের একটি ইটভাটার পার্শ্বে গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়। পরে সাথে থাকা অন্য সবাই তাদের খোঁজ-খুঁজি করে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। একপর্যায়ে তারাও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ওই তিন কিশোরকে সন্ধ্যা ৬টার দিকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, দুপুরে ৮-১০ জন কিশোর বাইমাইল বিলে গোসল করতে নামে। এসময় তীব্র স্রোতের কারণে সবায় সাঁতার জানলেও তিনজনের পরনে জিন্স প্যান্ট থাকায় তারা পানির ভেসে যায়। পরে ডুবুরিদল তিন জনের মৃতদেহ উদ্ধার করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫