Skip to content

নতুন শনাক্ত ৩২০১, মৃত্যু ৪৪

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত ৩ হাজার ২০১ জন, এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৪ জন, মোট মৃত্যু ২হাজার ৯৬ জনের। এছাড়াও নতুন সুস্থ ৩ হাজার ৫২৪জন , মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন।

সোমবার (৬ জুলাই) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়াও ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিন ১৫ হাজার ২০১জনের, মোট নমুনা নেয়া হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৩০৭ জনের। নতুন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৪৫ টি, শনাক্ত হয়েছে তিন হাজার ২০১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৫২৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭৬ হাজার ১৪৯ জনে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ১৭ জন ঢাকা বিভাগের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, তিনজন রাজশাহী বিভাগের, দুইজন খুলনা বিভাগের, চারজন বরিশাল বিভাগের, তিনজন সিলেট বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং দুইজন ময়মনসিংহ বিভাগের। ৩৫ জন মারা গেছেন হাসপাতালে এবং ৯ জনের মৃত্যু হয়েছে বাসায়।

শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার

সোমবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৯৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫