বাংলাভূমি ডেস্ক ॥
তাই রোগীদের সেবা দিতে গিয়ে সময় বের করতে না পেরে হাসপাতালেই বিয়ে সেরেছেন দুই চিকিৎসক। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের রাজধানী শহর মুম্বাইয়ের সিওন হাসপাতালে ঘটেছে এই ঘটনা।
ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের সিওন হাসপাতালের দুই চিকিৎসক ডা. রিম্পি নাহারিয়া (২৯) ও ডা. সারজেরাও সোনুন (৩০)। তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিলেন। কিন্তু করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল বিয়ের দিনক্ষণ। অবশেষে উপায় না পেয়ে কর্মস্থল হাসপাতালেই বিয়ের আয়োজন করেন এই দুই অ্যানাসথেসিওলজিস্ট।
এ দুই চিকিৎসকের বিয়ে উপলক্ষে গত ৩০ জুন হাসপাতালের হোস্টেলের অষ্টম তলাফুল দিয়ে সাজানো হয়। অর্ডার দেয়া বিশেষ খাবারের।
