Skip to content

রহস্যজনক বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

অনলাইন ডেস্ক ॥
গত দু’সপ্তাহ ধরেই ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রহস্যজনক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

জুলাইয়ের শুরুতে ইরানের নাতানজে পারমাণবিক কেন্দ্রে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল। এক সপ্তাহের মধ্যেই আবারও রহস্যজনক বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। এবার দেশটির রাজধানী তেহরানের দক্ষিণে একটি অক্সিজেন ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল।

মঙ্গলবারের এ দুর্ঘটনায় অন্তত ২ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৩ শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

বিস্ফোরণটি প্রচুর শক্তিশালী ছিল যার ফলে পাশের কারখানাটিও এতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আলজাজিরা জানিয়েছে, রাজধানী তেহরান থেকে ২৩ কিলোমিটার দূরবর্তী বাকেরশাহর শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় এক ব্যক্তির বরাতে বলে হয়, অক্সিজেন ট্যাঙ্ক পরিবহনের সময় কিছু শ্রমিকের অবহেলার কারণেই এ বিস্ফোরণ ঘটে।

আইআরএনএ জানিয়েছে মানবঘটিত ত্রুটির কারণেই এ বিস্ফোরণ ঘটেছে বলে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫