Skip to content

করোনার মধ্যেও লালমনিরহাটে স্কুলের ল্যাপটপ চুরি, এক যুবক আটক

জেলা প্রতিনিধি ॥
লালমনিরহাটঃ চলমান করোনা পরিস্থিতি মধ্যেও কমেনি চুরি-ছিনতাই। বরং এই প্রতিকূল অবস্থাতেও অপরাধ কর্মকান্ডগুলো বেড়েই চলছে।

সরকারি ছুটি ঘোষণার পর থেকেই বন্ধ রয়েছে কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়। গত ১৮ মে স্কুলের প্রহরী ভোর রাতে সেহেরি খাওয়ার জন্য বিদ্যালয়ের পাশের থাকা বাড়িতে গেলে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রায় তিন লাখ টাকা মূল্যের ল্যাপটপগুলো চুরি হয়ে যায়। সেহেরি খেয়ে এসে প্রহরী দেখতে পান ল্যাবের তালা ভেঙে ৯টি ল্যাপটপ চুরি হয়েছে।

ঘটনার তিনদিন পর স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার থানায় একটি মামলা দায়ের করেন।

গোপন সংবাদের সুত্র ধরে ৭ জুলাই কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরি যাওয়া নয়টি ল্যাপটপের মধ্যে পাঁচটি উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এসময় আনোয়ার হোসেন সজীব (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। সজীব কালীগঞ্জ উপজেলার কাজিরহাট বাণীনগরের কুতুব উদ্দিনের পুত্র।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, চুরি যাওয়া বাকি চারটি ল্যাপটপ সজীবের সহযোগীদের কাছে আছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব জানিয়েছে। তারা পাঁচজন মিলে এ চুরির ঘটনা ঘটায়। অভিযান চলছে বাকি সহযোগীদেরকেও গ্রেফতার করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫