Skip to content

কাপাসিয়ায় ৩ দিনেও সন্ধান মেলেনি অজ্ঞাত লাশের

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে ৩দিন আগে উদ্ধার হওয়া লাশের সন্ধান মেলেনি এখনো।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ অজ্ঞাত এক যুবতীর (৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। শুক্রবার লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কাপাসিয়া থানার এসআই মোঃ হারুন অর রশিদ জানায়, উপজেলার চরখামের এলাকায় শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে লাশটি উদ্বার করা হয়। লাশের পড়নে লাল রঙ্গের ফুলের প্রিন্টের জামা পড়া ছিল। হাতে শাখা ছিল বলে ধারণা করা হচ্ছে লাশটি কোন হিন্দু মহিলার হতে পারে। নদী দিয়ে ভেসে আসা লাশটি গত ১২ থেকে ১৫ দিন আগের বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫