Skip to content

বিশ্ব রেকর্ড ভাঙার চেয়ে সন্তান লালন অনেক কঠিন: উসাইন বোল্ট

স্পোর্টস ডেস্ক ॥
পাঁচবার বিশ্বরেকর্ড গড়া পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মানব উসাইন বোল্ট মন্তব্য করেছেন দ্রুতগতিতে দৌড়ানোর চেয়ে সন্তানের বাবার দায়িত্ব পালন অনেক কঠিন।

গত ১৭ মে ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা হয়েছেন উসাইন। মেয়ের নাম রেখেছেন অল্পিম্পিয়া, যার কারণ অলিম্পিকে আটটি স্বর্ণপদক জয়ের কথা মাথায় রেখে।

আর মেয়েকে নিয়েই এখন দিন কাঁটছে তার। সেই অভিজ্ঞতার আলোকে বোল্ট জানান, ট্র্যাকে ঝড় তোলার চেয়ে তার কাছে পিতার দায়িত্ব পালনকে কঠিন লাগছে। শুধু কঠিনই নয় বিশ্ব রেকর্ড ভাঙার চেয়ে কঠিন মনে হচ্ছে তার কাছে।

জ্যামাইকান সাবেক এ স্প্রিন্টার বলেছেন, এটা বিশ্ব রেকর্ড ভাঙার চেয়েও কঠিন! আমি তো প্রথম সপ্তাহে অসুস্থই হয়ে পড়েছিলাম। অলিম্পিয়াকে দেখাশোনা করায় রাতে ঘুমাতে পারিনি। আমার খুব ভয় লাগত। তাই সারা রাত জেগে থাকার চেষ্টা করতাম। আমার কাছে এটা খুব কষ্টের। কারণ আমি আবার ঘুমকাতুরে। কিন্তু এই দুই মাসে শিখে গেছি কীভাবে জেগে থাকতে হয়।

বোঝাই যাচ্ছে দৌড়ঝাপ রেখে এখন মেয়েকে লালনে বেশ মনযোগী ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ড গড়া এই এথলেট তারকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫