Skip to content

৩ দিনের রিমান্ডে ডা. সাবরিনা চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥
জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক সাবরিনা এ চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে অভিযুক্ত ডা. সাবরিনা চৌধুরীর জামিন আবেদন বাতিল করে এই আদেশ দেন।

তেজগাঁও থানা পুলিশ সাবরিনাকে আদালতে হাজির করে তাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে।

অন্যদিকে পুলিশের রিমান্ড আবেদনের বিরোধিতা করে সাবরিনার পক্ষে জামিনের আবেদন করেনে সাইফুল ইসলাম সুমনসহ কয়েকজন আইনজীবী।

শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে এই চিকিৎসককে ৩ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫