Skip to content

হাজতে যেভাবে রাত কাটালেন সাবরিনার

স্টাফ রিপোর্টার ॥
রোববার দিনভর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডা. সাবরিনা। গ্রেফতার এড়াতে আটছিলেন নানা ফন্দি। তবে দুপুরে ডা. সাবরিনাকে গ্রেফতারের পর তার সব প্রচেষ্টা ভেস্তে যায়।

গ্রেফতারের পর থানায় আনা হলে কিছুক্ষণ একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেন। পরে রাতে থানা হাজতে কাটে তার সময়। সেখানে দুজন প্রহরী ডিউটিতে ছিলেন। মাঝে মাঝে সাবরিনা কথা বলেছেন তাদের সাথে।

থানায় সাবরিনার স্বজন ও একজন গৃহকর্মী ছিলেন। থানা থেকে সরবরাহ খাবারই রাতে খেয়েছেন তিনি। হাজতখানায় তাকে পায়চারি করতে দেখেছেন পুলিশ কর্মকর্তারা।

আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে তাকে পুলিশ পাহারায় আদালতে নেয়া। সেখানে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই চিকিৎসকের আইনজীবীরা তার জামিন চান। আদালত জামিন আবেদন খারিজ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোভিড-১৯ মহামারীর টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া জেকেজি হাসপাতালের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫