Skip to content

মাগুরায় করোনা আক্রান্তের সংখা ২০০ পেরিয়ে গেল

ইমরুল হক
জেলা প্রতিনিধি ॥
মাগুরা: মাগুরায় ২০০ ছাড়িয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ সোমবার এক সাংবাদিক ও এক স্বাস্থ্যকর্মীসহ ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১১ জনে। ইতিমধ্যে সুস্থ হয়েছে ১১১ জন এবং মারা গেছে ৭ জন।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানিয়েছেন, সোমবার জেলায় নতুন করে ২০ করোনা রোগী সনাক্ত হয়েছে। পাশাপাশি নতুন ৭ জনসহ মোট সুস্থ হয়েছে ১১১ জন। আক্রান্তদের ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৮৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মাগুরা থেকে ৭ জনকে জেলার বাহিরে রেফার করা হয়েছে।

মাগুরা সদর ৪ জন, শ্রীপুর ২জন ও শালিখা উপজেলায় ১ জন মারা গেছেন বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫