Skip to content

অনলাইন পোর্টালের নিবন্ধন চলতি মাসেই জানালেন তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
কিছু অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন জুলাই মাসের মধ্যেই দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, গত মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনা মহামারীর জন্য সেটি পিছিয়ে যায়। আমরা ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়ে গেছি। তাই আশা করছি, এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন দেয়া হবে। আর কিছু বাতিল করা হবে। আর যেগুলোর ব্যাপারে গোয়েন্দা সংস্থা নেগেটিভ রিপোর্ট দিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

হাছান মাহমুদ বলেন, আমাদের পরিকল্পনা আছে পত্রিকার ডিক্লেয়ারেশনের ক্ষেত্রে এখন যে পদ্ধতি বিদ্যমান আছে এটি আসলে নিয়ন্ত্রণ করা। তবে আমাদের উদ্দেশ্য নিয়ন্ত্রণ করা নয়। সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ হবে যার-তার হাতে পত্রিকার ডিক্লেয়ারেশন বা পত্রিকা যেন না চলে যায়। আবার কোনো প্রতারক তার প্রতারণাকে সুরক্ষা দেয়ার জন্য পত্রিকা বের করতে না পারে। পাশাপাশি পত্রিকার প্রচার সংখ্যা নির্ধারণ করার ক্ষেত্রেও যে পদ্ধতি অবলম্বন করা হয়৷ সেখানেও একটি স্বচ্ছতা আনা ও সেটিকে যুগোপযোগী করার পরিকল্পনা আমাদের আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫