Skip to content

গাজীপুরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আবু সালেক ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর জাতীয় পার্টির উদ্যোগে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বাদ জোহর চান্দনা চৌরাস্তা মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া।

মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও মহানগর সিনিয়র সহ সভাপতি মোঃ শরীফুল ইসলাম শরীফ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর যুগ্ম সম্পাদক মোঃ ফারুক প্রধান, কেন্দ্রীয় সদস্য ও গাছা থানা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা জামান, কেন্দ্রীয় সদস্য ও মহানগর যুবসংহতী সভাপতি জাকির হোসেন, কেন্দ্রীয় সদস্য ডাঃ আজিজুর রহমান, সদর মেট্রোথানা সভাপতি ইসমাইল হোসেন, কাউলতিয়া থানা সভাপতি মোঃ তসলিম উদ্দিন আহমেদ, টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর রেজা, সাধারণ সম্পাদক ওমর ফারুক কোনাবাড়ী থানা সভাপতি আতাউর রহমান সরকার, সদর মেট্রোথানা সাধারণ সম্পাদক আজিজ আহমেদ সরকার, টঙ্গী পশ্চিম থানা সাধারণ সম্পাদক আবদুল করিম, জাতীয় ছাত্রসমাজ গাজীপুর মহানগর সভাপতি মোঃ ইয়াজ উদ্দিন সরকার প্রমুখ।

অপরদিকে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবসংহতির সভাপতি মো: জাকির হোসেনের উদ্যোগে মহানগর যুবসংহতি কার্যালয়ে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫