Skip to content

ভারতে যেতে চাচ্ছিলেন সাহেদ

অনলাইন ডেস্ক ॥
গ্রেফতার হওয়া সাহেদ করিম ওরফে মো. সাহেদ ছদ্মবেশে বোরকা পরে নৌকা দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। র‌্যাবের কাছে গোপন তথ্য ছিল। র‌্যাব বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পেয়ে সাহেদকে গ্রেফতার করে। সাহেদের বাসা সাতক্ষীরায়, তিনি তারই জেলায় ছদ্মবেশে বিভিন্ন যানবাহনে চলাফেলা করেছিলেন।

আজ বুধবার সকালে সাহেদকে গ্রেফতারের পর র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া ইউংয়ের পরিচালক আশিক বিল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

মিডিয়া ইউংয়ের পরিচালক জানান, র‌্যাব সাহেদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করছিল। সব সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছিল। তাই সময়ে লেগেছে।

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে বুধবার সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫