শিক্ষাঙ্গন ডেস্ক ॥
আজ বুধবার মাধ্যমিকে ১০টি ও কারিগরির তিনটিসহ মোট ১৩টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।
এতে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত ক্লাস সম্প্রচারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ তিন ধাপে মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১০টি ক্লাস করানো হবে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ৩০ মিনিট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ে ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
মাধ্যমিকে টেলিভিশন ক্লাসে যা থাকছে : আজ বুধবার ষষ্ঠ শ্রেণির ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ক্লাস সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির বাংলা ও বিজ্ঞান ক্লাস বেলা ১১টা ২০ মিনিট থেকে ১২টা, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাস ১২টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান ও অর্থনীতি ক্লাস ১২টা ২০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা, ইংরেজি এবং বাংলা বিষয়ের ক্লাস ১টা ২০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।
অন্যদিকে এদিন কারিগরি স্তরে নবম শ্রেণির জেনারেল ইলেকট্রিনিক্স ক্লাস দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত নবম শ্রেণির পোল্ট্রি বিয়ারিং এন্ড ফার্মিং এবং দশম শ্রেণির মেশিন ট্যুলস অপারেশন বিষয়ের ক্লাস দুপুর ৩টা ১০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সম্প্রচার করা হবে।
