Skip to content

আদালতে নেয়া হয়েছে সাহেদকে

স্টাফ রিপোর্টার ॥
করোনা টেস্ট নিয়ে প্রতারণার দায়ে গ্রেফতার চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে আদালতে নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়।

ঢাকা মহানগর হাকিম মো. জসিমের আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ডিবি সূত্র জানায়, সাহেদকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

এরআগে গতকাল সন্ধ্যায় সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবি কার্যালয়ে নেয়া হয়। রাতে ওই কার্যালয়ের হাজতেই রাখা হয় প্রতারক সাহেদকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫