Skip to content

চালতা, তেঁতুল আর ছাতিয়ান গাছ লাগিয়েছে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
একটা চালতা গাছ, তেঁতুল গাছ আর একটা ছাতিয়ান গাছ লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছাতিয়ান গাছ খুব বড় হয় এবং এর কাণ্ড খুব মোটা হয় এবং কাঠ হিসেবে খুব ভালো। সে জন্য ওটা লাগানো হয়েছে। আর তেঁতুলের শক্তি শরীরের জন্য খুবই উপকারী। এটা যেমন কারও যদি প্রেসার থাকে সে প্রেসারের জন্য ভালো। তাছাড়া এমনিতে শরীর ঠান্ডা রাখা। তেঁতুল অনেক কাজে লাগে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক কোটি বৃক্ষের চারা রোপণের কর্মসূচি উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সবুজ বেষ্টনী সৃষ্টি হয় সেদিকে লক্ষ্য রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন। তাঁরই স্মরণে আমরা এ পদক্ষেপ নিয়েছি এবং এই পদক্ষেপ প্রতিবছরই নিচ্ছি।

সবার প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনার যতটুকু জায়গা খালি আছে একটা গাছ লাগান। যারা শহরে থাকেন ছাদে বা বারান্দায় একটা টবে গাছ লাগান। নিজের হাতে লাগানো একটা গাছের একটা কাঁচামরিচ খেলেও কিন্তু ভালো লাগে। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই। আমাদের দেশটা দ্বীপ, এই দেশটাকে রক্ষা করি এবং দেশটাকে উন্নত করি।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস আমাদের অগ্রযাত্রা সাময়িকভাবে থামিয়ে দিয়েছে। আশা করি জনগণ এ থেকে বেরোতে পারবে, আবার আমরা এগিয়ে যাব। এই সমস্যা শুধু বাংলাদেশের না, বিশ্বব্যাপী। কাজেই সবাই যেন এই সমস্যা কাটিয়ে তুলতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫