Skip to content

রিজেন্ট গ্রুপের মাসুদ পারভেজের বিরুদ্ধে কাপাসিয়ায় প্রতারণার মামলা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা প্রতারণার অভিযোগে কাপাসিয়া থানায় মামলা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া বাজারের জুয়েলারি ব্যবসায়ী চন্দন রক্ষিত মামলাটি করেন।

কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, চন্দন রক্ষিত নামে এক স্বর্ণবিক্রেতার কাছ থেকে ৫ লাখ টাকা পরিশোধের প্রতিশ্র“তি দিয়ে স্বর্ণালংকার নিয়ে যান মাসুদ পারভেজ। পরে তাকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পাঁচ লাখ টাকার চেক দেন এবং এক মাস পর চেক জমা দিতে বলেন। পরে স্বর্ণকার চেকটি ব্যাংকে জমা দিতে চাইলে মাসুদ পারভেজ চেকটি জমা না দেয়ার অনুরোধ করেন এবং নগদে টাকা পরিশোধের আশ্বাস দেন।

পরে টাকা চাইলে মাসুদ পারভেজ টাকা পরিশোধ না করে বিভিন্ন কথা বলে কালক্ষেপণ করেন।

একপর্যায়ে বাদী ওই চেক ব্যাংকে জমা দিলে কর্তৃপক্ষ তাকে জানায়- চেক দেয়ার তারিখের আগেই চেকের অ্যাকাউন্টটি ক্লোজ করা হয়েছে। সর্বশেষ এই সালের ১৯ জুন মাসুদ পাভেজের নিকট পাওনা পাঁচ লাখ টাকা চাইলে সময় চেয়ে তাকে ফিরিয়ে দেন।

উল্লেখ, রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে গত মঙ্গলবার কাপাসিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে গ্রেফতারের পর কাপাসিয়ায় তার প্রতারণার বিভিন্ন খবর বিভিন্নভাবে বের হতে থাকে। কাপাসিয়ার স্থানীয় লোকজন প্রতারক মাসুদ পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫