Skip to content

সাবেক মন্ত্রী আবুল কাশেম আর নেই

বাংলাভূমি ডেস্ক ॥
মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও সাবেক যুব মন্ত্রী আবুল কাশেম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসভবনে সাবেক এই মন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে এক পুত্র ও তিন কন্যা সন্তান রেখে গেছেন তিনি।

আজ শনিবার বাদ আছর কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামে তার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত আছিয়া-গণি গার্লস স্কুল মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫