Skip to content

মুক্তিযোদ্ধার ৫০টি আম গাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরঃ বীরগঞ্জে এক মুক্তিযোদ্ধার বাগানের ৫০টি ফলন্ত আম গাছ কেটে টুকরা করে দিয়েছে দুবৃর্ত্তরা।

গত বুধবার দিবা গতরাতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পিকপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা কৃষিবিদ মোঃ আব্দুল খালেকের বাগানে এ ঘটনাটি ঘটে।

মুক্তিযোদ্ধা খালেক জানান, প্রতিদিনের মত গত বুধবার সকালে ঘুম থেকে উঠে নিজের বাগানে গিয়ে কাটা আম গাছ দেখে তিনি হতবাক হয়ে যান। দেড় একর আম বাগানের বারি-৪ জাতের ৫০টি ফলন্ত আম গাছ রাতের অন্ধকারে কে বা কারা কেটে ছেলেছে।

এ ব্যাপারে কৃষিবিদ মোঃ আব্দুল খালেক বীরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন প্রধানের সাথে যোগাযোগ করেছেন এবং তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫