Skip to content

টিভিতে মাধ্যমিক-কারিগরির ১৪ ক্লাস

শিক্ষাঙ্গন ডেস্ক ॥
আজ রোববার সংসদ বাংলাদেশ টেলিভিশনে মাধ্যমিকের ১১টি ও কারিগরির তিনটিসহ মোট ১৪টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।

মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণির ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাস সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির গণিত ও বাংলা ক্লাস বেলা ১১টা ২০ মিনিট থেকে ১২টা, অষ্টম শ্রেণির গণিত ক্লাস দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা এবং অর্থনীতি ক্লাস ১২টা ২০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ, ইংরেজি এবং গণিত বিষয়ের ক্লাস ১টা ২০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।

অন্যদিকে এদিন কারিগরি স্তরে নবম শ্রেণির বিল্ডিং মেইনটেন্যান্স ক্লাস দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত নবম শ্রেণির ফার্ম মেশিনারি এবং দশম শ্রেণির অটোমেটিভ বিষয়ের ক্লাস দুপুর ৩টা ১০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সম্প্রচার করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫