Skip to content

মাসুদ পারভেজকে শোন এরেষ্ট করতে কাপাসিয়া থানা পুলিশের আবেদন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: করোনা টেস্টে জালিয়াতির দায়ে আটক রিজেন্টের এমডি মাসুদ পারভেজ নোয়াখালীর আদালতে ২৫ লাখ টাকার চেক ডিজওনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় ওয়ারেন্ট হাতে পেয়ে তাকে শোন এরেষ্ট করতে আবেদন পাঠিয়েছে গাজীপুর জেলার কাপাসিয়া থানা পুলিশ।

আজ রোববার সংবাদের সত্যতা নিশ্চিত করেন কাপাসিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, মাসুদ পারভেজের নামে ২৫ লাখ টাকার একটি চেক ডিজনার মামলায় নোয়াখালী আদালতে এক বছরের সাজা হয়। নোয়াখালী আদালতের সি আর মামলা নম্বর ৩৮৬/২০১৭ দেওয়ানী মোকদ্দমা নং ৯৩৮/২০১৯ মুলে কাপাসিয়া থানা পুলিশ কারাগারে থাকা মাসুদ পারভেজকে সাজাপ্রাপ্ত মামলায় শোন এরেষ্ট করার আবেদন করে।

রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজ কাপাসিয়া থানার বরুন গ্রামের হানিফ মোড়লের পুত্র।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫