Skip to content

৮৭ মিলিমিটার বৃষ্টি ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥
সারাদেশেই হচ্ছে বৃষ্টিপাত। কোথাও ভারী আবার কোথাও হালকা। ভারী বৃষ্টি হচ্ছে ঢাকায়ও। আজ মঙ্গলবার ঢাকাতে সকালে ২৪ ঘণ্টা পূর্বে ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে সকাল থেকে থেমে ভারী বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস থেকে আজ মঙ্গলবার সকালে ভারী বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ হতে পারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পযর্ন্ত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৮৭ মিলিমিটার।

অন্যদিকে আজ দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫