Skip to content

পাকিস্তানে হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন রুহুল আলম সিদ্দিক

অনলাইন ডেস্ক ॥
মো. রুহুল আলম সিদ্দিককে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে পর্তুগালে কর্মরত।

এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুহুল আলম সিদ্দিক ১১তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সিঙ্গাপুর, নয়াদিল্লি, বার্লিন ও করাচিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন মো. রুহুল আলম সিদ্দিক। এছাড়াও সে অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ও ব্যবসা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিজীবনে রুহুল আলম সিদ্দিক বিবাহিত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫