স্টাফ রিপোর্টার ॥
হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তার পুত্র আনাস মাদানী।
আনাস মাদানী জানান, আজ সকাল থেকেই অসুস্থতা বোধ করছেন তার বাবা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’
এর আগে ৭ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় আল্লামা আহমদ শফীকে। সেখানে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে ১৬ জুন (মঙ্গলবার) হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ফিরে যান তিনি।
