Skip to content

চীনকে দমনে জোট গঠন করতে চায় যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার ॥
চীনকে দমনে করতে একটি বৈশ্বিক জোট গঠন করতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন। নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) কে চীন নিজ স্বার্থেসিদ্ধিতে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

করোনাকে ‘চীনা মড়ক’ আখ্যায়িত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, মহামারী নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং সত্য বলেননি এবং তিনি বাণিজ্যিক সুবিধা নিয়েছেন। এ খবর রয়টার্সের

মোবাইল ফোন নেটওয়ার্ক ফাইভ জি থেকে হুয়াইকে বাদ দেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করেছেন মাইক পম্পেও। তিনি বলেন, এটি খুবই ভালো সিদ্ধান্ত। কারণ এতে চীনা কমিউনিস্ট পার্টির কাছে ব্রিটিশ তথ্য-উপাত্ত চলে যেতে পারত।

চীনকে আগ্রাসক বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে চীন নৌ সীমায় নিজেদের মালিকানা দাবি করছে। হিমালয় অঞ্চলের দেশগুলোকে উত্ত্যক্ত করছে। কোভিড-১৯ এর তথ্য গোপন করেছে এবং লজ্জাজনকভাবে এই ভাইরাসকে নিজ স্বার্থে কাজে লাগিয়েছে।

পম্পেও আরও বলেন, আশা করছি, চীনের এসব হুমকি বিবেচনায় নিয়ে জোট গঠন করতে পারব আমরা। চীনা কমিউনিস্ট পার্টিকে বোঝাতে আমরা সমন্বিত কাজ করব যে, এ ধরনের আচরণের জড়িত হওয়ায় তাদের স্বার্থ হাসিল হবে না।

পম্পেও বলেন, স্বাধীন ও গণতন্ত্র উপলব্ধী করা প্রতিটি দেশ চীনা কমিউনিস্ট পার্টির হুমকি উপলব্ধি করতে পারবে।

কিন্তু চীনারা কীভাবে করোনাভাইরাসকে নিজ স্বার্থে ব্যবহার করছে, তার কোনো প্রমাণ উপস্থাপন করেননি পম্পেও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫