Skip to content

সরকারের প্রচেষ্টায় আজ দেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মৎস্য খাতের গুরুত্ব উপলব্ধি করে আওয়ামী লীগ সরকার দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে গত ১১ বছরে মাছের উৎপাদন ৫০ শতাংশের অধিক বৃদ্ধি পেয়েছে। সরকারের প্রচেষ্টায় দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন লেকে পোনামাছ অবমুক্ত করে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০’ এর উদ্বোধন ঘোষণা করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী, স্বাদুপানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ এবার পুরো বিশ্বে দ্বিতীয় অবস্থানে উন্নীত হয়েছে। বর্তমানে জনপ্রতি দৈনিক ৬০ গ্রাম চাহিদার বিপরীতে ৬২.৫৮ গ্রাম মাছ আমরা গ্রহণ করছি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় প্রধানমন্ত্রীকে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারের কর্তৃক নেয়া নানা পদক্ষেপ ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫