Skip to content

শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ইমরান খান

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ বুধবার দুপুর ১টার দিকে টেলিফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয়।

ইহসানুল করিম জানান, প্রথমে কুশল বিনিময় করার পর শেখ হাসিনার কাছে বাংলাদেশের করোনা ভাইরাস পরিসিস্থিতি সম্পর্কে জানতে চান ইমরান খান। এরপর ইমরান খান চলমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পাক প্রধানমন্ত্রীকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫