Skip to content

কাপাসিয়ায় অনুমোদনহীন আল-হায়াত হাসপাতাল বন্ধ ও অপর ৩টিকে জরিমানা

তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় অনুমোদনহীন আল-হায়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত। সেই সাথে অপর ৩টি হাসপাতালকে জরিমানা আদায় করে ৩০ হাজার টাকা।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা এ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ সালাম।
এ সময় সরকারী অনুমোদনহীন আল-হায়াত জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টটি সিলগালা করে দেয়া হয়। অপরদিকে বিভিন্ন অনিয়মের কারণে জোবায়দা মেমোরিয়াল হাসপাতাল, ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার ও ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে পরিমানা আদায় করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল অনুমোদনহীন আল-হায়াত জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্ট নিয়ে বাংলাভূমি অনলাইন পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়।

https://www.dailybanglabhumi.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%b9%e0%a7%80/137052/

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫