Skip to content

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৮৫৬, মারা গেছে অর্ধশত

স্টাফ রিপোর্টার ॥
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন এবং মারা গেছে ৫০ জন। ফলে ভাইরাসটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ১৬ হাজার ১১০ জনে এবং মৃতের সংখ্যা দুই হাজার ৮০১ জনে পৌঁছালো। পাশাপাশি ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ছয় জন করোনা রোগী, এনিয়ে সুস্থের সংখ্যা পৌঁছালো এক লাখ ১৯ হাজার ২১০ জনে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৯৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৭৯ হাজার সাতটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫