Skip to content

কাপাসিয়ায় শিশুদেরকে যৌন নিপীড়ন, মক্তব শিক্ষককে কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় ৪ শিশুকে যৌন নিপীড়নের দয়ে এক মক্তব শিক্ষককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরে এ দন্ড প্রদান করেন। গতকাল তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মোসা. ইসমত আরা জানান, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্ত্তুনিয়া গ্রামের রহম আলীর সন্তান নজরুল ইসলাম (৪৮) সকাল বেলা মক্তবে ছোট ছোট কোমলমতী ছেলে মেয়েদেরকে কুরআন শরীফ ও ধর্মীয় শিক্ষা প্রদান করে থাকেন। দীর্ঘদিন যাবত মক্তব ছুটির পর কৌশলে একজন করে ছাত্রীকে আটকে রেখে তিনি যৌন নিপীড়ন করে থাকেন এবং তা প্রকাশ না করতে ছাত্রীদেরকে কড়া হুশিয়ারি দিয়ে আসছেন।

বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার তিনি ওই গ্রামে হাজির হয়ে ঘটনার সত্যতা পান এবং অভিযুক্ত নজরুল ইসলামকে এক বছরের কারাদন্ড প্রদান করেন। অভিযুক্ত নজরুল ইসলাম একই সাথে ছেলদিয়া বালিকা দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী পদে কর্মরত রয়েছেন বলেও জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫