Skip to content

ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার ॥
আগামীকাল সোমবার রাত থেকে কক্সবাজারের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হতে পারে। এরপর ২৮, ২৯ ও ৩০ জুলাই দেশের অনেক স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে ১ আগস্ট ঈদের দিন বৃষ্টি একটু কম হতে পারে। ২ ও ৩ আগস্ট আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার পালিত হবে ঈদুল-আজহা। ওইদিন বৃষ্টি একটু কম হলেও উত্তর-পূর্বাঞ্চল এবং কক্সবাজার-চট্টগ্রাম (দক্ষিণ-পূর্বা) অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্য অঞ্চলে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করতে পারে।

রোববার সকালে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আফতাব উদ্দিন।

ঈদের দিনের পূর্বাভাসে আফতাব উদ্দিন বলেন, ‘ঈদের দিন উত্তর-পূর্বাঞ্চল দিকে বৃষ্টি থাকবে একটু বেশি। বিশেষ করে রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট – এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, হালকা হতে পারে। এছাড়া এখন যেহেতু বর্ষাকাল, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চল এ অঞ্চলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫