Skip to content

জাতীয় পার্টির মহাসচিব হলেন জিয়াউদ্দিন বাবলু

স্টাফ রিপোর্টার ॥
জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে। চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। এতদিন পার্টির গুরুত্বপূর্ণ এই পদটিতে ছিলেন মশিউর রহমান রাঙ্গা।

আজ রোববার দুপুরে জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জিয়াউদ্দিন বাবলু এখন থেকে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। ২৬ জুলাই ২০২০ থেকে এই আদেশ কার্যকর হবে।

এর আগেও জিয়াউদ্দিন বাবলু জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫