Skip to content

উপহারের বক্সে বিয়ের প্রস্তাব পেলেন কীর্তি সুরেশ

বিনোদন ডেস্ক ॥
এবার একটি উপহার বক্স দেয়ার কৌশলে তাকে নাকি এক ভক্ত বিয়ের প্রস্তাব দিয়েছেন। খবরটি বেশ আলোচনার তৈরি করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কীর্তি নিজেই এ কথা জানিয়ে বলেন, একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখানে তাকে উপহারের বক্স দেন এক তার ভক্ত। যখন তিনি বক্সটি খোলেন ভেতরে ভেতরে ছবি ভর্তি একটি অ্যালবাম দেখতে পান। খুব খুশি হয়েছিলেন সেটি দেখে।

কিন্তু সেখানে আরও বেশি চমক অপেক্ষা করছিলো কীর্তির জন্য। বক্সটিতে একটি চিঠিও ছিলো। সেখানে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই ভক্ত।

কীর্তি বলেন, ‘চিঠিটি আমি এখনো যতœ করে রেখে দিয়েছি। কারণ কলেজ জীবনে বা কখনোই আমি কোনো প্রেম পত্র পাইনি। এটা আমাকে সেই না পাওয়ার যাতনা ভুলিয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫