Skip to content

এবারও চ্যাম্পিয়ন জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক ॥
টানা নবমবার শিরোপার স্বাদ পেল জুভেন্টাস। সিরিআ ২০১৯-২০ মৌসুমে দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হলেন জুভেন্টাস। এটিই যেন নিয়তিতে রূপ নিয়েছে সিরিআ চ্যাম্পিয়ন জুভেন্টাস।

আগের ম্যাচে শিরোপা নিজেদের করে নিতে পারত তুরিনের ক্লাবটি। উদিনেসের কাছে হেরে যাওয়ায় অপেক্ষা বাড়ে।

গতকাল রোববার রাতে সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।

টানা নবমবার হলেও সব মিলিয়ে ৩৫তম লিগ শিরোপা ঘরে তুলল ইতালির এ ক্লাবটি।

গতকাল রাতে সাম্পদোরিয়ার বিপক্ষে নেমে প্রথমদিকে গোলের দেখা পাচ্ছিলেন না জুভেন্টাস। সারা মাঠ খেলেও ফিনিশিংয়ে ব্যর্থ হচ্ছিলেন জুভেন্টাস।

তবে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে সপ্তম মিনিটে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন। এ নিয়ে চলতি মৌসুমে ৩১তম গোল করলেন সিআর সেভেন।

১-০ তে বিরতিতে গিয়েছিল দুদল। দ্বিতীয়ার্ধে নেমে সমতায় ফিরতে চেষ্টা করলে জুভেন্টাসের রক্ষণকে ভাঙতে পারেনি সাম্পদোরিয়া। উল্টো ৬৭ মিনিটের সময় আরও একটি গোল হজম করে তারা। গোলটি করেন বার্নার্দেস্কি।

এরপর আর কোনো গোল না হলে ২-০ তে সমাপ্ত হয় খেলা।

৩৬ রাউন্ড শেষে জুভেন্টাসের সংগ্রহ ৮৩ পয়েন্ট। তারা জিতেছে ২৬ ম্যাচ, ড্র করেছে ৫টি। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্টার মিলান, সমান ৭৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে আটলান্টা এবং লাজিও। চার দলই পেয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের টিকিট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫