Skip to content

চিকিৎসকের সঙ্গে করোনা আক্রান্ত ২ তরুণীর নাচ!

অনলাইন ডেস্ক ॥
এবার ভারতের একটি হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসকদের সঙ্গে করোনা আক্রান্ত ২ তরুণীর নাচ সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, রোববার ভারতজুড়ে পালিত হয়েছে কার্গিল বিজয় দিবস। আসামের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালেও দিবসটি পালন করা হয়। হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সঙ্গে নিয়েই কার্গিল যুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

ভিডিওতে দেখা গেছে, কোভিড ওয়ার্ডে রয়েছেন রোগীরা, পিপিই কিট করে সেখানে কয়েক জন চিকিৎসক গান গাইছেন। বলিউড ছবি ‘বর্ডার’-এর ‘সন্দেশে আতে হ্যায়’ গানটিতে তাল মেলাচ্ছেন রোগীরাও। সেখানে ভর্তি থাকা দুই তরুণীকে সেই গানের তালে একজন চিকিৎসকের সঙ্গে নাচতে দেখা যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫