Skip to content

সহজ জয়ে ইউরোপার কোয়ার্টারে ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক ॥
স্প্যানিশ ক্লাব গেটাফেকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

এর আগেই কোয়ার্টারের টিকিট কেটে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন ও শাখতার দোনেৎস্ক। এরমধ্যে ম্যান ইউ ও কোপেনহেগেন মুখোমুখি হবে শেষ আট থেকে সেরা চারে যাওয়ার লড়াইয়ে। ইন্টার ও শাখতারের প্রতিপক্ষ ঠিক হয়নি এখনও।

শেষ ষোলোর বাকি ম্যাচগুলোতে লড়বে লেবারকুসেন-রেঞ্জার্স, বাসেল-আইনট্রাখট ফ্রাংকফুট, ওলভস-অলিম্পিয়াকোস এবং সেভিয়া ও রোমা। কোয়ার্টারে ইন্টারের প্রতিপক্ষ হবে লেবারকুসেন ও রেঞ্জার্সের মধ্যকার জয়ী দল। প্রথম লেগের ম্যাচে ৩-১ গোলে জিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে লেবারকুসেন।

তবে ইন্টারের শেষ ষোলোর খেলা হয়েছে এক লেগেই। যেখানে তাদের বিপক্ষে বেশ ভালো খেলেছে গেটাফে। পেনাল্টি পেয়েও গোল করতে না পারার ব্যর্থতা ভুগিয়েছে গেটাফে। গোলের সহজ সুযোগও হাতছাড়া করেছে তারা।

অন্যদিকে ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইন্টারের বেলজিয়ান ফরোয়ার্ড রোমেল লুকাকু। দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটের সময় পেনাল্টি পায় গেটাফে। তা থেকে গোল করতে পারেননি জর্জ মলিনা। ম্যাচ শেষ হওয়ার মিনিট সাতেক আগে শেষ গোলটি করেন ক্রিশ্চিয়ান এরিকসেন।

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে ১১ আগস্ট থেকে। জার্মানির এসপ্রিট এরেনায় লেবারকুসেন-রেঞ্জার্স এর মধ্যকার জয়ীদের বিপক্ষে লড়বে ইন্টার মিলান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫