Skip to content

বাংলাদেশ-ভারত সম্পর্ক পরীক্ষিত: রীভা গাঙ্গুলি দাশ

স্টাফ রিপোর্টার ॥
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বিদায়ী সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে। বাংলাদেশের সাথে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী দিনে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃঢ় হবে বলেন দু’জন আশা প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ মন্ত্রীর দফতরে এসে তার সাথে দেখা করেন রীভা গাঙ্গুলি। এ সময় সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষও উপস্থিত ছিলেন। মন্ত্রী যুদ্ধে ভারতীয় সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর শহীদ সদস্যদের অবদান স্মরণে বাংলাদেশ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে বলে মন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পরীক্ষিত। দু’দেশের সম্পর্ক অবনতি করার জন্য কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালান। কিন্তু বাংলাদেশে-ভারতের সম্পর্ক এতো হালকা নয়। গত কয়েক বছরে দু’দেশের মধ্যে অনেক কাজ হয়েছে। ছিটমহল সমস্যা, সমুদ্র সীমানা বিরোধ সমাধান হয়েছে। দু’দেশ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।

ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। মুক্তিযুদ্ধের উপর লিখিত বইয়ের হিন্দিতে অনুবাদ করার জন্য অনুরোধ করেন তিনি। এছাড়া ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণের আনন্দের অংশীদার হতে ভারত ইচ্ছুক বলেও জানান রিভা গাঙ্গুলী। মন্ত্রী রীভা গাঙ্গুলির ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য অভিনন্দন এবং শুভকামনা জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫