Skip to content

ডিমলায় আইন শৃঙ্খলা কমিটি ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

বাসুদেব রায়
ডিমলা প্রতিনিধি ॥
নীলফামারী: সোমবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক ও উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃংখলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মোঃ আল কামাহ তমাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা থানার নবাগত অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ছারোয়ার আলম প্রমুখ। উক্ত সভায় উপজেলা আইন-শৃংখলা কমিটির সকল সদস্য ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিসার মেজবাহুর রহমান, প্রাণিসম্পদ অফিসার ডাঃ রেজাউল হাসান, বালাপাড়া কোম্পানী কমান্ডার সুবেদার আবু সায়েদ, থানারহাট কম্পানী কমান্ডার সুবেদার রহমতুল্লাহ, শিক্ষা অফিসার স্বপন কুমার দাশসহ ১০ ইউপি চেয়ারম্যানগণ।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বসহ দেশেও করোনা ভাইরাসের প্রার্দুভাব এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে আগামী ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবসটি পালন করার আহবান জানান। সেই সাথে আরো বলেন, যেহেতু বাংলাদেশের মধ্যে উত্তর বঙ্গের শেষ সীমান্ত ঘেষা উপজেলা হচ্ছে ডিমলা উপজেলা, সেহেতু সীমান্ত দিয়ে কোন ভাবেই যেন, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা আসতে না পারে সেদিকে সতর্ক রেখে চোরাচালান রোধ করতে হবে আইন-শৃংখলা বাহিনীকে। খেয়াল রাখতে হবে কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয়। এবং তিনি নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকার আহবান জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫