দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শুধু মানুষের বেঁচে থাকার জন্য পরিবেশ গড়ে তুলতে হবে সৃষ্টির সকল জীবের জন্য। তাই মানুষ, সৃষ্টি জীব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের কে বেশী বেশী গাছ লাগাতে হবে। তিনি বলেন, অদৃশ্য করোনা ভাইরাসের কারণে পরাক্রমশালী উন্নত দেশগুলো আজ অসহায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামানীর এই সংকটময় মূহুর্তেও দেশ অর্থনীতি ভাবে অনেক এগিয়ে চলেছে। করোনার বিরুপ প্রভাবে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ভাবে আর্থিক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বর্তমান সরকার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ্য পরিবার ও প্রতিষ্ঠানকে নানা ভাবে সহায়তা করে যাচ্ছে। তিনি সকলকে সচতনতার সাথে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
গতকাল কাহারোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দীপ্ত জীবন ফান্ডেশন হাসপাতাল চত্বরে বৃক্ষের চারা রোপনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল।
পরে কাহারোল রামচন্দ্রপুর মহাশ্মশান চত্বরে, ইসকন মন্দির চত্বরে, জয়নন্দ ইসকন মন্দির চত্বরে, বীরগঞ্জে রসুলপুর বৃদ্ধাশ্রমে চত্বরে, বীরগঞ্জ কেন্দ্রীয় হরিমন্দির চত্বরে বৃক্ষরোপন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।
