Skip to content

বন্ধ হচ্ছে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিন

স্টাফ রিপোর্টার ॥
দেশে মহামারীর প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নিয়ম কওে প্রতিদিন স্বাস্থ্য বুলেটিন প্রচার করে আসছে স্বাস্থ্য অধিদফতর। বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের একজন পদস্থ কর্মকর্তা এ বুলেটিন নিয়ে হাজির হন। এতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার পরিসংখ্যান এবং বিশ্ব পরিস্থিতি তুলে ধরা হয়। লোকজন অধীর আগ্রহে টিভি সেটের সামনে বসে থাকেন এ বুলেটিন শোনার জন্য।

হঠাৎ করে এ বুলেটিন প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুলেটিন প্রচারের বদলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরা হবে সোমবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ।

স্বাস্থ্য অধিদফতর সূত্র বলছে, মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিন বন্ধ হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে করোনা পরিস্থিতির উন্নতি ঘটায় এখন আর এমন বুলেটিন প্রচার করার প্রয়োজন দেখছেন না তারা। এখন সংক্রমণ কমে আসছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। এ কারণে আমাদের সিদ্ধান্ত নিয়মিত একজন ব্যক্তি দিয়ে বুলেটিন না করে প্রেস রিলিজ দেয়া।’

এখন বুলেটিন বন্ধ হয়ে গেছে দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের সংবাদ বিজ্ঞপ্তির ওপর নির্ভরশীল হয়ে উঠতে হবে। এখন থেকে দৈনিক একটি নির্দিষ্ট সময়ে একটা লিখিত প্রেস রিলিজ আকারে আসবে। এটি দুয়েক দিনের মধ্যেই কার্যকর হয়ে যাবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫