Skip to content

খাবার খেয়ে কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার ইনক্রেডিবল ফ্যাশনস লিমিটেড কারখানার খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উপজেলার তানহা হেলথ কেয়ার হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কারখানার এক শ্রমিক জানান, ইনক্রেডিবল ফ্যাশনস লিমিটেড কারখানার সুইং সেকশনের শ্রমিকদের সোমবার রাতে ডিউটি করার সময় রাতের নাস্তা হিসেবে ডিম, কলা ও কেক দেয়া হয়। ওই খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উপজেলার তানহা হেলথ কেয়ার হাসপাতালে ও স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়।

তানহা হেলথ কেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শাকিল আহমেদ জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যার কারণে তারা অসুস্থ হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।

গাজীপুর-১ শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা বলেন, ওই কারখানার শ্রমিকরা রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন বলে শুনেছি। শ্রমিকরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন সে জন্য কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫