Skip to content

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শহীদুল হক।

শহীদুল হক নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘২/৩ তারিখের দিকে তার করোনা শনাক্ত হয়। এরপরই ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি আল্লাহর রহমাতে ভালো আছি, কোনো জটিলতা নেই।’

২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান শহীদুল হক। ২০১৮ সালের ৩০ জুলাই সিনিয়র সচিব হন। ওই বছরের ৩০ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হয়। তিনি চুক্তিতে আরও এক বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫