Skip to content

আবারও বাবা হলেন ধোনি!

স্পোর্টস ডেস্ক ॥
ধোনির ছোট্ট মেয়ে জিভার কোলে একটি নবজাতকের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারতজুড়ে এখন একটাই প্রশ্ন, ধোনি-সাক্ষী দম্পতি কি আবার বাবা-মা হলেন? সবারই কৌতুহল, আরব আমিরাতের মাটিতে আইপিএল খেলতে মাঠে নামার আগে কি তবে আবার বাবা হলেন ধোনি?

যদি সেটাই হয়ে থাকে, তাহলে নতুন সন্তান কি ছেলে না মেয়ে? নেটিজেনদের কেউ কেউ আবার মনে করিয়ে দিচ্ছেন, জিভার কোলের নবজাতক আসলে হার্দিক পাণ্ডিয়ার সন্তান। কয়েকদিন আগেই যিনি ছেলের বাবা হয়েছেন।

কিন্তু হার্দিকের সঙ্গে ধোনির সাক্ষাৎ হল কবে? তাও আবার একেবারে সদ্যোজাত সন্তানকে সঙ্গে নিয়ে কখনই বা রাঁচি পৌঁছালেন ভারতীয় অলরাউন্ডার? ভেবে কোনো কূলই পাচ্ছে না ভক্ত-সমর্থকরা। আবার ছবি পোস্ট করার পর মুখে পুরোপুরি কুলুপ এঁটে বসে আছেন ধোনি এবং সাক্ষী- দু’জনই। সঙ্গে ততই ইনস্টাগ্রামের পোস্ট করা ছবিতে বাড়ছে লাইক আর মন্তব্যের সংখ্যা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫