Skip to content

ব্যারিস্টার রুমিন ফারহানা করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ বুধবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন।

ফেসবুকে দেয়া পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন (৫০) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫