Skip to content

আইপিএলে খেলতে না পেরে ভারতীয় ক্রিকেটারের ‘আত্মহত্যা’

স্পোর্টস ডেস্ক ॥
এবার ভারতে আত্মহত্যা করলেন করণ তিওয়ারি নামে ২৭ বছর বয়সী এক ক্রিকেটার। গত সোমবার রাতে মুম্বাইয়ের মালাড অঞ্চলের কুরার এলাকায় নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

দেশটির জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএলে সুযোগ না মেলায় ওই ক্রিকেটার আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

পরিবার সূত্র জানিয়েছে, করণ তিওয়ারির খুব আশা ছিল সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এবারের আইপিএলে কোনো ফ্রাঞ্চাইজি তাকে নেবে। কিন্তু তার সেই আশা ভঙ্গ হওয়ায় আত্মহত্যা করেছেন করণ।
জানা যায়, কিছু দিন আগে রাজস্থানে এক বন্ধুকে ফোন করে আইপিএলে সুযোগ না পাওয়া নিয়ে নিজের চরম হতাশার কথা জানিয়েছিলেন তিওয়ারি। বিষয়টি করণের বোনকে জানান সেই বন্ধু। বোন তার মাকে জানানোর পূর্বেই আত্মহত্যা করেন করণ।

অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছেন করণ- এমনটিই ধারণা করছে পুলিশও।

ক্রিকেটার করণ মুম্বাইয়ের উঠতি তরুণ পেসার ছিলেন। তার বোলিং নিয়ে অনেক সম্ভাবনা দেখতেন ঘনিষ্ঠজনরা। মুম্বাই ইন্ডিয়ান্সের নেটে ধারাবাহিকভাবে বোলিং করতেন করণ।

পুলিশের সিনিয়র পুলিশ ইনস্পেক্টর বাবাসাহেব সালুখে জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আমরা তার তদন্তে নেমেছি। এলাকায় ভারতের ডেল স্টেইন বলা হতো তাকে। আইপিএলে ভালো দল পাবে সে এমনটিই আশা করা হচ্ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫