Skip to content

গাজীপুরে পিকআপ উল্টে নিহত ২

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে পিকআপভ্যান উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার আনোয়ার হোসেন ও আমির হোসেন।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, আজ সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ময়মসিংহের দিকে যাচ্ছিল। রাজেন্দ্রপুর পৌঁছালে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

ফলে ঘটনাস্থলেই পিকআপের দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫